Published : 27 Dec 2017, 09:33 PM
আটক আলী আজম ঝিনাইদহ জেলা ট্রাফিক পুলিশের ইন্সেপেক্টর। তিনি নড়াইলের লোহাগড়ার পাঁচুড়িয়া গ্রামের আলী আহমদের ছেলে।
মধুখালী থানার ওসি মিজানুর রহমান জানান, বুধবার সাধারণ ডায়েরির পর আজমকে ঝিনাইদহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
“মঙ্গলবার বিকালে মধুখালী রেলগেইট একটি মোটরসাইকেল আরোহী আলী আজমকে ৮২ বোতল ফেনসিডিলসহ জনতা আটক করে পুলিশে দেয়।”
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার বিকালে আলী আজম শেখ মোটরসাইকলে ঝিনাইদহ থেকে ফরিদপুরের আসছিলেন। মধুখালী রেলগেইট এলাকা পার হওয়ার সময় সাইকেলটি দুর্ঘটনার কবলে পড়ে, এ সময় মোটরসাইকেলের বিভিন্ন স্থানে রাখা ফেনসিডিলের বোতল বেরিয়ে পড়ে। জনতা তাকে আটক করে পুলিশে খবর দেয়।