Published : 17 Dec 2017, 07:30 PM
রোববার সকালে উপজেলার জাতুকর্ণ এলাকায় ফাঁদ পেতে বাঘটি আটক করা হয় বলে ওই এলাকার শিক্ষানবীশ আইনজীবী দিদারুল আলম সৌরভ জানান।
তিনি বলেন, জাতুকর্ণপাড়া এলাকার শুটকি নদীর বাঁধে বেশ কয়েকটি হাঁসের খামার রয়েছে। প্রায় প্রতিদিনই কোনো না কোনো খামার থেকে হাঁস ধরে নিয়ে যাচ্ছিল বাঘটি।
“এক পর্যায়ে এলাকার লোকজন খামার এলাকায় ফাঁদ পেতে রাখলে মেছোবাঘটি ধরা পড়ে।”
এ ব্যাপারে বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ কুমার সিংহ জানান, বাঘটি আটকের খবর পাননি। বাঘটিকে যাতে মেরে ফেলা না হয় সে ব্যাপারে পদক্ষেপ নিবেন।
হবিগঞ্জের উপ-বিভাগীয় বন কর্মকর্তা হাসানুর রহমান বলেন, এখন হাওরাঞ্চলের পানি কমতে শুরু করেছে। মাছ খাওয়ার জন্য হয়তো বাঘটি বনাঞ্চল থেকে সেখানে গিয়েছিল।
“যত তাড়াতাড়ি সম্ভব আমরা বাঘটিকে নিয়ে এসে অবমুক্ত করব।”