২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

নওগাঁয় ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

নওগাঁর পোরশায় ‘জমির বিরোধের জেরে’ এক ইউনিয়ন পরিষদ সদস্যকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে প্রতিপক্ষের লোকদের বিরুদ্ধে।

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2017, 11:05 PM

Updated : 19 Aug 2022, 05:42 PM

শনিবার উপজেলার দিঘা-বিসইল তিন রাস্তার মোড়ে এই ঘটনা ঘটে বলে পোরশা থানার ওসি মোসাদ্দেরুল ইসলাম জানান।

নিহত আতিকুর রহমান (৪৬) উপজেলার মর্শিদপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য। ওই গ্রামের আতাউর রহমানের ছেলে।

ওসি মোসাদ্দেরুল বলেন, “১৪শ বিঘা জমি স্থানীয় আফজাল হোসেনদের সঙ্গে ইউপি সদস্য আতিকুর রহমানের বিরোধ চলে আসছিল।

“শনিবার সন্ধ্যায় আতিকুর তার পুকুরে মাছ ছেড়ে বাড়ি ফেরার পথে আফজালের লোকজন লাঠিসোটা ও ধারালো অস্ত্র নিয়ে তার উপর হামলা চালায়। এক পর্যায় তাকে কুপিয়ে হত্যা করা হয়।”

এ ঘটনায় থানায় মামলার প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।