Published : 13 Feb 2017, 04:56 PM
সোমবার দুপুরে উপজেলার শ্রীপুর গ্রাম সংলগ্ন কালাভোদর নদীতে এ ঘটনা ঘটে বলে মেহেন্দিগঞ্জ থানার ওসি মো. আখতারুজ্জামান জানান।
নিহত খোকন মিয়া (২২) শ্রীপুর গ্রামের বাচ্চু মিয়ার ছেলে।
এ ঘটনায় পুলিশ দুইজনকে আটক করেছে বলে জানান ওসি।
বাচ্চু মিয়া বলেন, সোমবার জাল পাতা নিয়ে স্থানীয় আলম ও সালামসহ কয়েকজনের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। এসময় তারা খোকনকে বৈঠা নিয়ে পিটিয়ে আহত করে।
“তাকে গুরুতর অবস্থায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।”
তবে হাসপাতালে আসার আগেই খোকনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন ওয়ার্ড মাস্টার আবুল কালাম।