Published : 30 Nov 2016, 05:40 PM
বুধবার সকালে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কুশাডাঙ্গা এলাকায় নিজ বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয় বলে বোয়ালমারী থানার ওসি মো. মিজানুর রহমান জানান।
নিহত মো. শাহাদৎ দেওয়ান (৪৫) ওই এলাকার মনিরুদ্দিন দেওয়ানের ছেলে। এলাকায় কৃষিকাজ করতেন তিনি।
এ ঘটনায় তার স্ত্রীসহ দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
এরা হলেন শাহাদতের স্ত্রী শাহিদা ও তার ভগ্নিপতি মফিজুল শেখ (৩০)।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ওসি মিজানুর বলেন, চলতি বছরের মে মাসে উপজেলার শ্রীনগর গ্রামের আক্তার শেখের মেয়ে শাহিদা বেগম ও শাহাদতের বিয়ে হয়। দুজনেরই এটা দ্বিতীয় বিয়ে।
“সকালে বাড়ির লোকজন ঘুম থেকে উঠে শাহাদৎকে ডাকাডাকি করে না পেয়ে তার ঘরে গিয়ে খাটের ওপর রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়।
“মতের অমিল ও পারিবারিক নানা বিষয় নিয়ে কলহের কারণে শাহিদা তাকে হত্যা করেছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।”