Published : 07 Sep 2016, 04:04 PM
বুধবার উপজেলার উলানিয়া বাজার সংলগ্ন এলাকা থেকে ওই যুবকের লাশ পাওয়া যায় বলে মেহেন্দিগঞ্জ থানার ওসি উজ্জ্বল কুমার দে জানান।
আনুমানিক ৩৩ বছর বয়সী ওই ব্যক্তির পরিচয় জানাতে পারেননি তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ওসি উজ্জ্বল বলেন, সকালে লাশটি নদীর বাঁধে আটকে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে তার লাশ উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায় ।
লাশের মুখে রক্তের দাগ ও পায়ে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানান তিনি।