২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

কুমিল্লায় সেনাবাহিনীর গাড়িবহরে বাসের ধাক্কায় আহত ৬

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় সেনাবাহিনীর গাড়িবহরে বাসের ধাক্কায় ছয় সেনাসদস্য আহত হয়েছে।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2016, 02:47 PM

Updated : 20 Aug 2022, 01:28 PM

বুধবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের হাঁড়িসর্দার বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানান কুমিল্লা হাইওয়ে পুলিশের সার্জেন্ট ইব্রাহিম খলিল।

আহতদের কুমিল্লা ক্যান্টনমেন্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ আহত কারও নাম জানাতে পারেনি।

সার্জেন্ট ইব্রাহিম বলেন, বুধবার সকালে সেনাবাহিনীর গাড়িবহর বান্দরবান থেকে ঢাকা যাচ্ছিল। হাড়িসর্দার বাজার এলাকায় ঢাকামুখী সোহাগ পরিবহনের একটি যাত্রীবাহী বাস পেছন থেকে ধাক্কা দেয়।

“এ সময় ছয় সেনাসদস্য আহত হয়। তাদের কুমিল্লা ক্যান্টনমেন্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে।”

পরে পুলিশ চালকসহ বাসটি আটক করেছে বলে তিনি জানান।