Published : 17 Aug 2016, 12:58 PM
মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার ছোট ভাকলা ইউনিয়নে এ দুর্ঘটনা ঘটে বলে জানান গোয়ালন্দঘাট থানার এসআই আমিনুল ইসলাম।
নিহতরা হলেন উপজেলার নলডুবি গ্রামের লাল মণ্ডল (৩৫), আবু বকর (৩৬) এবং টাঙ্গাইলের নাগরপুরে আগল শাহ (৪০)।
এসআই বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সন্ধ্যার দিকে বৃষ্টি হলে চলতি পথে ওই তিন ব্যক্তি ক্ষেতের পাশে একটি ডিপটিউবওয়েলের ঘরে আশ্রয় নেন।
“এ সময় অকস্মিক বজ্রপাত হলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।”
টাঙ্গাইলের পাওয়ারটিলার মিস্ত্রি আগল শাহর লাশ গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রেখে পরিবারকে খবর দেওয়া হয়েছে বলে জানান এসআই।
এ ব্যাপারে গোয়ালন্দঘাট থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে বলেও তিনি জানান।