১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

মনপুরায় ৬ মাঝি-মাল্লা অপহরণ

ভোলার মনপুরা উপজেলায় মেঘনা নদী থেকে ছয় মাঝি-মাল্লাকে অপহরণ করেছে জলদস্যুরা।

ভোলা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2016, 07:17 PM

Updated : 20 Aug 2022, 01:24 PM

মঙ্গলবার নদীর জাগলা চর পয়েন্ট থেকে তাদের অপহরণ করা হয় বলে মনপুরা থানার ওসি মো. শাহীন খান জানান।

এরা হলেন শাহজাহান, সালাউদ্দিন, কাঞ্চন, মোকতার, হেলাল ও শামিম। তাদের বাড়ি মনপুরার বিভিন্ন এলাকায় । 

ওসি শাহীন বলেন,সকালে ছয়টি ট্রলারে জেলেরা মেঘনা নদীর জাগলা চর পয়েন্টে জাল ফেলে। এ সময় একদল জলদস্যু দেশি অস্ত্র নিয়ে তাদের ঘিরে ফেলে।

“পরে প্রত্যেক ট্রলার থেকে একজন করে মাঝিকে অপহরণ করে। দুপুরে ৬০ হাজার টাকা করে মুক্তিপণ চেয়ে তাদের পরিবারের কাছে ফোন করে জলদস্যুরা।”

মাঝি-মাল্লাদের উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনী অভিযান শুরু করেছে বলে জানান তিনি।