মুন্সীগঞ্জে নদীতে ডুবে ২ কিশোরীর মৃত্যু
মুন্সীগঞ্জের সিরাজদিখানে নদীতে গোসল করতে নেমে দুই কিশোরীর মৃত্যু হয়েছে।
রোববার বিকালে বালুরচর ইউনিয়নের ধলেশ্বরী নদীতে এ ঘটনা ঘটে বলে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা দুলাল আহমেদ জানান।
এরা হল-ফতুল্লার মো. আলমের মেয়ে বিথি (১৬) ও আবু বকরের মেয়ে আয়েশা (১৩)।ঈদের ছুটিতে তারা সিরাজদিখানে মামার বেড়াতে এসেছিল।
স্থানীয়রা জানান, বিকালে ধলেশ্বরী নদীতে গোসল করতে নেমে পানিতে তলিয়ে যায় ওই দুইজন। এলাকাবাসী তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
