১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

জামালপুরে চারজন নিহতের ঘটনায় মামলা, আসামি ৬০০

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার বাহাদুরাবাদে নির্বাচনী সহিংসতায় চারজন নিহত হওয়ার ঘটনায় মামলা হয়েছে।

জামালপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 May 2016, 07:30 PM

Updated : 11 Oct 2022, 08:17 PM

পুরানো খবর:

জামালপুরে নির্বাচনী সংঘর্ষে নিহত ৪

রোববার খুটারচর এবতেদায়ি মাদ্রাসা কেন্দ্রের প্রিজাইডিং অফিসার আসাদুজ্জামান বাদী হয়ে মামলাটি করেন বলে জানান দেওয়ানগঞ্জ থানার ওসি মোস্তাসিনুর রহমান।

মামলায় ৪৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয়ের ৬০০ জনকে আসামি করা হয়েছে।

ওসি বলেন, মামলা হলেও এখন পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি।

এদিকে রোববার পুলিশের অতিরিক্ত ডিআইজি আক্কাস আলী, পুলিশ সুপার মো. নিজাম উদ্দীন ও জেলা প্রশাসন গঠিত তদন্ত কমিটি ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

শনিবার খুটারচর এবতেদায়ি মাদ্রাসাকেন্দ্রে আওয়ামী লীগ চেয়ারম্যান প্রার্থী সাকিরুজ্জামান রাখাল ও বিদ্রোহী প্রার্থীর মো. শাহজাহানের সমর্থক ও পুলিশের সংঘর্ষের গুলিবিদ্ধ হয়ে চারজন নিহত হয়। এসময় কেন্দ্র ভাংচুর ছাড়াও ছিনিয়ে নেওয়া হয় ব্যালট পেপার ও ব্যালট বাক্স।