চৌদ্দগ্রামে ট্রাকের ধাক্কায় নিহত ৩
কুমিল্লার চৌদ্দগ্রামে গাছ বোঝাই ট্রাকের ধাক্কায় অটোরিকশার চালক ও যাত্রীসহ তিনজন নিহত হয়েছেন।
মঙ্গলবার সকাল ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ দুর্ঘটনা ঘটে বলে চৌদ্দগ্রাম থানার ওসি এম ফরহাদ জানান।
নিহতদের মধ্যে আরিফূর রহমান (৩৫) ও অটোচালক শরিফুর ইসলামের পরিচয় পাওয়া গেছে।
নিহত এক নারীসহ তাদের লাশ চৌদ্দগ্রাম থানায় রয়েছে।
ওসি ফরহাদ বলেন, গাছ বোঝাই একটি ট্রাক ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়া পথে নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাকে চাপা দেয়। এ সময় অটোরিকশার চালক, একজন যাত্রী ও এক পথচারী ঘটনাস্থলেই নিহত হন।
ঘটনার পরপর ট্রাকটি রাস্তার পাশের খাদে পড়ে গেছে। ট্রাকচালক ও তার সহকারী পালিয়ে গেছে বলেও জানান তিনি।
