১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ট্রেনে কাটা পড়ে মা-ছেলে নিহত

ঢাকা-চট্টগ্রাম রেলপথে ব্রাহ্মণবাড়িয়ার কাউতলী এলাকায় ট্রেনে কাটা পড়ে মা ও ছেলে নিহত হয়েছেন।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2016, 01:01 PM

Updated : 11 Oct 2022, 08:06 PM

সোমবার সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানান আখাউড়া রেলওয়ে থানার ওসি আবদুস সাত্তার।

নিহতরা হলেন ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার সোনারগাও গ্রামের ইতালী প্রবাসী কবির মিয়ার স্ত্রী রিনা বেগম (৩৫) ও তাদের ছেলে জিলান মিয়া (৮)।

ওসি আবদুস সাত্তার জানান, লাশ দুটি রেললাইনের উপর পড়ে থাকতে দেখে স্থানীয়রা ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশন ফাঁড়িতে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্বার করে মর্গে পাঠায়।

নিহতদের পরিবারের বরাত দিয়ে ওসি বলেন, রিনা বেগম ভোরে ছেলেকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে আসেন।

ছেলেকে নিয়ে রিনা আত্মহত্যা করে থাকতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বলেন ওসি।