২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

মেহেন্দিগঞ্জে ৫০ মণ জাটকা উদ্ধার

বরিশালের মেহেন্দিগঞ্জে দুটি লঞ্চ থেকে ৫০ মণ জাটকা উদ্ধার করেছে মৎস্য বিভাগ ও নৌ পুলিশ।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2016, 11:23 AM

Updated : 20 Aug 2022, 12:25 PM

জেলা মৎস্য কর্মকর্তা বিমল দাস জানান, শনিবার রাতে উপজেলার কালাবদর নদীতে ‘এমভি রাসেল প্লাস’ ও ‘এমভি জাহিদ-৪’ লঞ্চে এ অভিযান চালানো হয়।

তিনি বলেন, “গোপন সংবাদ পেয়ে ঢাকাগামী যাত্রীবাহী দুটি লঞ্চে অভিযান চালিয়ে ৫০ মণ জাটকা উদ্ধার করা হয়। এ সময় লঞ্চের কাজগপত্র জব্দ করা হলেও কাউকে আটক করা হয়নি।”

জাটকাগুলো বিভিন্ন মাদ্রাসা এতিমখানায় বিতরণ করা হয়েছে বলে এ মৎস্য কর্মকর্তা জানিয়েছেন।