২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

নেত্রকোণায় বজ্রপাতে ৩ মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু

নেত্রকোণার পূর্বধলা উপজেলায় বজ্রপাতে তিন মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

নেত্রকোণা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2016, 12:11 AM

Updated : 20 Aug 2022, 12:17 PM

রোববার রাত সাড়ে ১০টার দিকে গাগড়া ইউনিয়নের গাগড়া চৌরাস্তায় এ ঘটনা ঘটে বলে পূর্বধলা থানার ওসি আব্দুর রহমান জানান।

নিহতরা হলেন ঘাগড়া ইউনিয়নের গিরিয়াসা গ্রামের রফিকুল ইসলামের ছেলে রাফাত (১৫), ঘাগড়া চরপাড়া গ্রামের জালাল উদ্দিনের ছেলে মাসুম বিল্লাহ (১৪) ও আগিয়া গ্রামের আবুল হাসেমের ছেলে মাসুম বিল্লাহ (১৫)।

এলাকাবাসী জানান, ওই তিন কিশোর উপজেলার ঘাগড়া রাহাতুল জান্নাত মাদ্রাসার হেফ্জ বিভাগের ছাত্র। তারা মাদ্রাসা হোস্টেলে থেকে লেখাপড়া করত।

ওসি আব্দুর রহমান জানান, রাত সাড়ে ৯টার দিকে তারা রাতের খাবার খেয়ে ঘুমানোর আগে শৌচাগারে যাওয়ার জন্য মাদ্রাসা থেকে বের হয়।

এ সময় বজ্রপাতে তাদের শরীর ঝলসে যায়। পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।