Published : 16 Mar 2016, 01:21 PM
বুধবার সকালে মেহেন্দিগঞ্জ উপজেলার ভাষানচর ইউনিয়নে এ ঘটনা ঘটে বলে জানান মেহেন্দিগঞ্জের কাজিরহাট থানার ওসি শওকত আনোয়ার।
নিহত সমির চারু (৩০) আওয়ামী লীগ প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান নজরুল ইসলাম চুন্নুর সমর্থক ছিলেন।
আহতদের বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে চুন্নু বলেন, “আমার কর্মী-সমর্থকরা নতুন বাজার এলাকায় গেলে বিদ্রোহী প্রার্থী মজিবুর রহমানের ক্যাডাররা হামলা চালায়।
“এক পর্যায়ে তারা ধারালো অস্ত্র দিয়ে কোপালে ঘটনাস্থলেই সমিরের মৃত্যু হয়।”
এ বিষয়ে মজিবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমি জরুরি কাজে ঢাকায় আছি। তবে সংঘর্ষের কথা শুনেছি।”
সংঘর্ষটি চুন্নুর লোকজনের সঙ্গে ঘটেনি উল্লেখ করে তিনি বলেন, “সংঘর্ষ হয়েছে ৮ নম্বর ওয়ার্ডের দুই মেম্বর প্রার্থী ফরিদ ও সবুজের মধ্যে, চেয়ারম্যান প্রার্থী সমর্থকদের মধ্যে নয়।”
নাশকতা এড়াতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে বলে ওসি শওকত জানান।