চৌদ্দগ্রামে মুক্তিযোদ্ধাকে শ্বাসরোধে হত্যা
কুমিল্লার চৌদ্দগ্রামে এক মুক্তিযোদ্ধাকে শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
সোমবার ভোরে উপজেলার চাঁন্দশ্রী গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান চৌদ্দগ্রাম থানার ওসি ফরহাদ হোসেন।
ওসি ফরহাদ বলেন, ভোরে একদল দুর্বৃত্ত তার বাড়িতে ঢুকে শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে যায়। তার মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।
কী কারণে তাকে হত্যা করা হয়েছে তা জানা যায়নি। এ ব্যাপারে চৌদ্দগ্রাম থানায় একটি মামলার প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।
