২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

সীমান্ত থেকে বাংলাদেশিকে নিয়ে গেছে বিএসএফ

নওগাঁর পোরশা উপজেলার নীতপুর সীমান্ত থেকে বাংলাদেশি এক কৃষককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী- বিএসএফ।

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2016, 07:12 PM

Updated : 20 Aug 2022, 11:32 AM

নওগাঁর ১৪ বিজিবি ব্যাটালিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রফিকুল হাসান জানান, নীতপুর সীমান্তের ২৩১/২৩২ নম্বর মেইন পিলারের পাশ থেকে তরিকুল ইসলামকে (৪৪) ধরে নিয়ে গেছে।

তরিকুল উপজেলার চকবিষ্ণুপুর গ্রামের ইয়াসিন আলীর ছেলে।

বিজিবি কর্মকর্তা রফিকুল বলেন, “শুক্রবার বিকালে প্রতিদিনের মতো ২৩১/২৩২ নম্বর মেইন পিলারের পাশে নিজ জমিতে কাজ করছিলেন তরিকুল। এ সময় বিএসএফ সদস্যরা তাকে ধরে নিয়ে যায়।

“বিষয়টি জানতে পেরে তাকে ফেরত চেয়ে রাতেই বিএসএফকে চিঠি দেওয়ার পর পতাকা বৈঠক হয়। বৈঠকে তরিকুলকে থানায় হস্তান্তর করা হয়েছে জানিয়ে তাকে ফেরত দেওয়া যাবে না বলে জানায় বিএসএফ।”