Published : 30 Dec 2015, 09:33 PM
বিজয়ী প্রার্থীরা হলেন মেহেন্দিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামাল উদ্দিন খান ও বাকেরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লোকমান হোসেন ডাকুয়া। এরা দুজনই বর্তমান মেয়র।
এই দুই পৌরসভায় নিকটতম প্রতিদ্বন্দ্বী হয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর প্রার্থী।
মেহেন্দিহগঞ্জের রিটার্নিং কর্মকর্তা তাজিম উর রহমান জানান, নৌকা প্রতীক নিয়ে কামাল উদ্দিন খান পেয়েছেন ১২ হাজার ২০৭ ভোট। হাতপাখা প্রতীক নিয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর জাহাঙ্গীর হোসেন খোকন পেয়েছেন ১ হাজার ৫৬৯ ভোট এবং ধানের শীষ নিয়ে বিএনপির গিয়াস উদ্দিন দিপেন পেয়েছেন ১ হাজার ৪৮৬ ভোট। গিয়াস উদ্দিন দিপেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক।
এ পৌরসভায় মোট ভোটার ২১ হাজার ৬৬৭ জন। মোট ৯টি কেন্দ্রের সবকটিতে ভোট গ্রহণ হয়।
বাকেরগঞ্জ পৌরসভাএদিকে, বাকেরগঞ্জ পৌরসভার রিটার্নিং কর্মকর্তা আব্দুল হালিম খান জানান, ৭ হাজার ২২৫ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হয়েছেন নৌকা প্রতীকের লোকমান হোসেন ডাকুয়া।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলন বাংলাদেশের হেমায়েত উদ্দিন হাওলাদার হাতপাখা প্রতীক নিয়ে পেয়েছেন ১ হাজার ২১৮ ভোট। এছাড়া ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপির মতিউর রহমান মোল্লা পেয়েছেন ১ হাজার ১৭৮ ভোট।
এ পৌরসভায় মাহাবুব আলী মন্টু নামে ন্যাশনাল পিপলস পার্টির আরও একজন প্রার্থী মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন।
বাকেরগঞ্জ পৌরসভায় মোট ভোটার সংখ্যা ১২ হাজার ৫৫০ জন। ৯টি কেন্দ্রের সবকটিতে ভোট গ্রহণ হয়।