১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

মংলা-ঘষিয়াখালী চ্যানেলে সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত

উপকূলীয় পরিবেশ ও প্রতিবেশ সুরক্ষার লক্ষ্যে মংলা-ঘষিয়াখালী চ্যানেলে সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2015, 08:54 PM

Updated : 12 Oct 2022, 04:38 PM

মংলা-ঘষিয়াখালী ‘চ্যানেল বাঁচাও, নদী বাঁচাও’ স্লোগানকে সামনে রেখে রোববার দুপুরে বাগেরহাটের রামপালে এই উন্মুক্ত সাঁতার প্রতিযোগিতায় স্থানীয় প্রতিযোগীরা অংশ নেন।

এ প্রতিযোগিতায় তরফদার সোহানুজ্জামান প্রথম, মো. জাকির হোসেন দ্বিতীয় এবং মো. ইকবাল হোসেন তৃতীয় স্থান অধিকার করেন। প্রতিযোগিতায় ২৫ জন প্রতিযোগী অংশ নেন।

এই প্রতিযোগিতা দেখতে কয়েক হাজার নানা বয়ষী মানুষ নদীর তীরে ভিড় জমায়।

স্থানীয় সাতাঁর প্রতিযোগিতা বাস্তবায়ন কমিটির উদ্যোগে কোস্টাল ডেভেলপমেন্ট পার্টনারশিপ (সিডিপি) ও পিস প্রকল্প এই প্রতিযোগিতার আয়োজন করে।