Published : 26 Nov 2015, 06:39 PM
সোমবার দুপুরে রংপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আবু জাফর মোহাম্মদ কামরুজ্জামান আসামিদের উপস্থিতিতে এ রায় দেন।
যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন- আশরাফ আলী (৫৫), হোসেন আলী (৪৩), রওশন আলী (৩৫), মানিক মিয়া (৩৩), আব্দুল হামিদ (২৮), নজরুল ইসলাম (৩০) ও আবুল হোসেন (৩২)।
বাকি আসামিদের মধ্যে রওশন আলী (৩৫), মানিক মিয়া (৩৩) ও আব্দুল হামিদকে (২৮) ১০ বছর করে এবং আবুল হোসেনকে (৩২) এক বছর কারাদণ্ড দিয়েছে আদালত।
একইসঙ্গে প্রত্যেককে পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় আরও পাঁচ আসামিকে খালাস দেওয়া হয়েছে বলে জানান আদালতের রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পিপি ফারুক মোহাম্মদ রেয়াজুল করীম।
মামলার নথির বরাত দিয়ে তিনি আরও জানান, পীরগাছা উপজেলার হাড়িয়ারপাড়া কালীগঞ্জ গ্রামের আব্দুর রশীদের সঙ্গে বরেন্দ্রে প্রকল্পের সেচ পাম্প নিয়ে একই এলাকার আশরাফ আলী ও তার ভাই হোসেন আলীর বিরোধ ছিল। এর জেরে ২০০৬ সালের ২৭ মে সকালে দুইপক্ষের সংঘর্ষ হয়।
সংঘর্ষে প্রতিপক্ষের লাঠির আঘাতে আব্দুর রশীদের চাচাতো ভাই জিল্লুর রহমান (৫২) গুরুতর আহত হন। ওইদিন সন্ধ্যায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান।
পরদিন আব্দুর রশীদ বাদী হয়ে ১৬ জনকে আসামি করে একটি হত্যা মামলা করেন। একই বছরের ১২ অগাস্ট আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।