১৯ অক্টোবর ২০২৬, ০৪ কার্তিক ১৪৩৩

বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

নাটোরের সিংড়া উপজেলায় যাত্রীবাহী বাস ও মোটর সাইকেলের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছে অন্তত ১৯ জন।

নাটোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Nov 2015, 05:13 PM

Updated : 26 Jul 2022, 12:08 PM

শনিবার দুপুরে উপজেলার বালুয়া বাসুয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, লিটন হোসেন ও মোস্তাক আহমেদ। মোস্তাক সিংড়া উপজেলার কাঁকিয়ান গ্রামের আব্দুল মতিনের ছেলে এবং লিটন বগুড়ার আজমল হোসেনের ছেলে।

সিংড়া থানার ওসি নাসির উদ্দিন মন্ডল জানান, নাটোর থেকে বগুড়াগামী যাত্রীবাহী বাসটি বালুয়া বাসুয়া এলাকায় বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেল বহরের একটি মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লাগে। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।

“এতে ঘটনাস্থলেই বাসচালক লিটনের মৃত্যু হয়। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মোস্তাকের মৃত্যু হয়।

আহতদের বিভিন্ন হাসাপতালে ভর্তি করা হয়েছে।