১৯ অক্টোবর ২০২৬, ০৪ কার্তিক ১৪৩৩

ভটভটি উল্টে ১০ জেএসসি পরীক্ষার্থী আহত

জেএসসি পরীক্ষা শেষে বাড়ি ফেরার সময় নাটোরের সিংড়ায় ভটভটি উল্টে পড়ে চালক ও ১০ শিক্ষার্থী আহত হয়েছে।

নাটোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2015, 11:17 PM

Updated : 22 Aug 2022, 01:45 PM

মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার চৌগ্রাম বাজারের কাছে এ দুর্ঘটনা ঘটে বলে জানান সিংড়া থানার ওসি নাসির উদ্দিন মণ্ডল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ওসি বলেন, সিংড়া দমদমা পাইলট স্কুল কেন্দ্রের ১৬ জেএসসি পরীক্ষার্থী ভটভটি নিয়ে বাড়ি ফিরছিল।

“চৌগ্রাম বাজারে বিপরীত দিক থেকে আসা আরেকটি ভটভটির সঙ্গে সংঘর্ষ হলে তাদের বহনকারী ভটভটি উল্টে যায়।”

আহতদের মধ্যে ভটভটি চালক আব্দুল খালেক (৩০) ও পরীক্ষার্থী মাহবুবুর রহমানকে (১৪) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাকিদের সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানান ওসি নাসির।