২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

কাজীপুরে অস্ত্র ও মাদকসহ ইউপি চেয়ারম্যান আটক

সিরাজগঞ্জের কাজীপুরে শুভগাছা ইউনিয়ন পরিষদের বিএনপি সমর্থিত চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন রিপনকে (৩০) আগ্নেয়াস্ত্র ও মাদকসহ আটক করেছে পুলিশ।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2015, 02:27 PM

Updated : 22 Aug 2022, 01:09 PM

শুক্রবার ভোরে নিয়োগী বাড়ি এলাকায় রিপনের বাড়ি থেকেই তাকে আটক করা হয় বলে কাজিপুর থানার পরিদর্শক (তদন্ত) অহেদুজ্জামান জানান।

তিনি বলেন, “একটি মামলায় রিপনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা থাকায় ভোরে তার বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় ঘরে তল্লাশি চালিয়ে অস্ত্র ও মাদক পাওয়া যায়।”

ওই বাড়ি থেকে একটি কাটা রাইফেল, রাইফেলের বেয়নেট, ১৫টি গুলি, সাতটি রামদা, ১১টি ইয়াবা ও ৮ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে বলে পরিদর্শক অহেদুজ্জামান জানান।

তিনি বলেন, এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।