ফরিদপুরে সরকারি দরে ধান চাল সংগ্রহ শুরু
“৩৬ টাকা কেজি দরে ১৫৪১ মেট্রিকটন ধান এবং ৪৯ টাকা কেজি দরে ৭ হাজার ৭০৮ মেট্রিকটন চাল সংগ্রহ করবে সরকার।”
চলতি বোরো মৌসুমে ফরিদপুর জেলায় সরকারি খাদ্য গুদামে অভ্যন্তরীণ ধান-চাল সংগ্রহ শুরু হয়েছে।
মঙ্গলবার দুপুরে সদর উপজেলার অম্বিকাপুরের খাদ্য গুদামে ফিতা কেটে সংগ্রহের উদ্বোধন করেন বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহান।
উদ্বোধনী অনুষ্ঠানে সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. আফজাল হোসেন, বিকাশ চন্দ্র প্রামাণিক, খন্দকার শামসুল আরেফিন, প্রবীন কীর্তনীয়া ও বিপ্লব কুমার সাহাসহ অন্যরা উপস্থিত ছিলেন।
খাদ্য নিয়ন্ত্রক মো. আফজাল হোসেন বলেন, “চলতি মৌসুমে ফরিদপুর জেলায় ৩৬ টাকা কেজি দরে ১৫৪১ মেট্রিকটন ধান এবং ৪৯ টাকা কেজি দরে ৭ হাজার ৭০৮ মেট্রিকটন চাল সংগ্রহ করবে সরকার।
“এ উদ্বোধনী কর্মসূচির মাধ্যমে ধান-চাল সংগ্রহ অভিযান শুরু হল। অ্যাপসের মাধ্যমে নিবন্ধন প্রক্রিয়ার বিষয়টি সবাইকে জানানোর অনুরোধ রইলো। কৃষকরা তাদের উৎপাদিত ধান সরাসরি গুদামে দিয়ে অর্থ বুঝে নিতে পারবেন।”
