১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

চুয়াডাঙ্গায় কৃষককে গলা কেটে হত্যা

পূর্ব কোনো বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা পুলিশের।

চুয়াডাঙ্গা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2025, 01:30 PM

Updated : 26 Aug 2026, 05:14 PM

চুয়াডাঙ্গা পৌর এলাকার এক কৃষককে গলা কেটে হত্যা করা হয়েছে।

মঙ্গলবার সকালে বেলগাছি গ্রামের দাইড় মাঠ থেকে লাশটি উদ্ধার করা হয় বলে চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোস্তাফিজুর রহমান জানিয়েছেন।

নিহত ২৫ বছর বয়সী সোহেল রানা গ্রামের ওই গ্রামের বকচর পাড়ার আসাবুল হকের ছেলে। তিনি কৃষি কাজ করতেন।

তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্ব কোনো বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে। আমরা ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত শুরু করেছি।”

হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান তিনি।