১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

মানিকগঞ্জে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে বাইক আরোহী ২ কিশোর নিহত

সাটুরিয়া থেকে পাথরবোঝাই একটি ট্রাক জেলা শহরের দিকে যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়।

মানিকগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2026, 06:45 PM

Updated : 26 Aug 2026, 03:34 PM

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী দুই কিশোরের প্রাণ গেছে: এতে আহত হয়েছেন আরও এক আরোহী।

শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার উত্তর পাড়তিল্লী সেতুর পূর্ব পাশে এ ঘটনা ঘটে বলে জানান সাটুরিয়া থানার ওসি মোহাম্মদ মোশাররফ হোসেন।

নিহতরা হলো- উপজেলার তিল্লীর চর গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে আলম (১৬) এবং একই এলাকার বিলাল হোসেনের ছেলে কালু মিয়া (১৬)।

আহত মোটরসাইকেল চালক সোনা মিয়া (২১) মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তিনি একই এলাকার আব্দুল হালিমের ছেলে।

ওসি  মোশাররফ হোসেন বলেন, পাথরবোঝাই একটি  ট্রাক সাটুরিয়ার দড়গ্রাম এলাকা থেকে মানিকগঞ্জের দিকে যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে একটি মোটরসাইকেলের সঙ্গে ট্রাকটির সংঘর্ষ হয়।

এতে মোটরসাইকেলের পেছনে থাকা আলম ও কালু মিয়া সড়কে ছিটকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হন। ঘটনাস্থলেই মারা যান আলম। গুরুতর অবস্থায় দুইজনকে উদ্ধার করে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে দুপুর আড়াইটার দিকে কালু মারা যান।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম সম্পন্ন করে। দুর্ঘটনাকবলিত ট্রাক ও মোটরসাইকেলটি পুলিশ হেফাজতে নেওয়া হয়।

ওসি মোশাররফ হোসেন বলেন, আহত সোনা মিয়ার অবস্থাও গুরুতর। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।