১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

পঞ্চগড়ে ঘাস কাটার সময় বজ্রপাতে যুবকের মৃত্যু

বাড়ির পাশে ঘাস কাটার সময় হঠাৎ বজ্রপাতে তিনি জ্ঞান হারাণ বলে ধারণা স্বজনদের।

পঞ্চগড়ে ঘাস কাটার সময় বজ্রপাতে যুবকের মৃত্যু
পঞ্চগড়ের বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।

পঞ্চগড় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2026, 03:49 PM

Updated : 11 Sep 2026, 03:31 PM

পঞ্চগড়ের বোদা উপজেলায় বাড়ির পাশে ঘাস কাটার সময় বজ্রপাতে এক যুবক নিহত হয়েছেন।

রোববার সকালে উপজেলার ময়দানদিঘী ইউনিয়নের রহমতপুর ঝাকুয়াপাড়া গ্রামে এ ঘটনায় ঘটে বলে জানান বোদা থানার ওসি মো. সোহেল রানা।

নিহত আবুল কালাম আজাদ (৩৫) ওই গ্রামের প্রয়াত ইলিয়াস উদ্দীনের ছেলে। 

আজাদের চাচাতো ভাই আবু হোসন বলেন, “আমার ভাই রাজমিস্ত্রীর কাজ করেন। তিনি প্রতিদিন সকালে গরু জন্য ঘাস কাটতে যায়। ঘাস কাটার পর রাজমিস্ত্রীর কাজে বেরিয়ে যেতেন। 

“সকালে মাঠে ঘাট কাটার সময় অজ্ঞান অবস্থায় তাকে পাওয়া যায়। বৃষ্টি সঙ্গে বজ্রপাতের সময় তিনি অজ্ঞান হয়ে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। দ্রুত তাকে বোদা হাসপাতালে নিলে চিকিৎসক ময়নুল ইসলাম মৃত ঘোষণা করেন।”

ওসি সোহেল রানা বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি ইউডি (অপমৃত্যু) মামলা হয়েছে।