১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

নরসিংদীতে অজুর সময় বজ্রপাতে ৩ মাদ্রাসা ছাত্র নিহত

পাঁচকান্দি মদিনাতুল উলুম মাদ্রাসায় এ ঘটনা ঘটে বলে মনোহরদী থানার ওসি জাহাঙ্গীর বাদশা জানান।

নরসিংদী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2026, 09:11 PM

Updated : 19 Sep 2026, 02:29 PM

নরসিংদীর মনোহরদী উপজেলায় অজু করার সময় বজ্রপাতে মাদ্রাসার তিন ছাত্র নিহত হয়েছে। আহত হয়েছে আরও একজন।

রোববার সন্ধ্যায় উপজেলার পাঁচকান্দি মদিনাতুল উলুম মাদ্রাসায় এ বজ্রপাতের ঘটনা ঘটে বলে মনোহরদী থানার ওসি জাহাঙ্গীর বাদশা জানান।

নিহতরা হল- মাদ্রাসার ছাত্র জহিরুল হক (১৫), আবু রায়হান (১৪) ও আবু জাফর (১৫)। তাদের বাড়ি কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায়।

পুলিশ জানায়, মাগরিবের নামাজের আগে অজু করার সময় বজ্রপাতে চার ছাত্র আহত হয়। তাদেরকে শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন। 

শিবপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ মোসতানশির বিল্লাহ বলেন, আহত এক মাদ্রাসা ছাত্রকে চিকিৎসা দেওয়া হচ্ছে।