১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

হবিগঞ্জে হাওরে নৌকা থেকে পড়ে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার

বুধবার বিকালে পায়েল ও তার ভাই ফরাশ মিয়া হাওরে নৌকা নিয়ে ধান কাটতে যান।

হবিগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2026, 11:02 PM

Updated : 26 Aug 2026, 03:37 PM

হবিগঞ্জের লাখাই উপজেলায় ঝড় ও বজ্রপাতের সময় নৌকা থেকে নদীতে পড়ে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। 

বৃহস্পতিবার দুপুরে উপজেলার বামৈ ইউনিয়নের নোয়াগাঁও এলাকার সুতাং নদীর অদূরে হাওরে জেলেদের জালে লাশটি আটকা পড়ে বলে জানান লাখাই থানার ওসি মো. শরীফ আহমেদ।

নিহত সাদেক আহমেদ পায়েল (৩০) বামৈ ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের মোজাম্মেল মিয়ার ছেলে। 

স্বজনরা জানান, বুধবার বিকালে পায়েল ও তার ভাই ফরাশ মিয়া হাওরে নৌকা নিয়ে ধান কাটতে যান। ধান কেটে ফেরার পথে সুতাং নদীর কাছাকাছি হাওর এলাকায় কালবৈশাখী ঝড় ও বজ্রপাত শুরু হয়। এ সময় বজ্রপাতের বিকট শব্দে পায়েল নৌকা থেকে হাওরের পানিতে পড়ে তলিয়ে যান।

পরে গ্রামবাসী ও ফায়ার সার্ভিসের সদস্যরা অভিযান চালালেও তার খোঁজ মেলেনি। একদিন পর তার মৃতদেহ পাওয়া গেল।