১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

ডেঙ্গু: ময়মনসিংহ মেডিকেলে ২৪ ঘণ্টায় আরও ১ মৃত্যু

মৃত চমকফুল জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার গাজিরপাড়া এলাকার বাসিন্দা।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2026, 01:01 PM

Updated : 11 Sep 2026, 03:33 PM

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

মঙ্গলবার মধ্যরাতে চিকিৎসাধীন অবস্থায় ওই ব্যক্তির মৃত্যু হয় বলে হাসপাতালের সহকারি পরিচালক (প্রশাসন) ডা. মুহাম্মদ মাইন উদ্দিন জানিয়েছেন।

এ নিয়ে চলতি বছরে এ হাসপাতালে ডেঙ্গু আক্রাস্ত হয়ে পাঁচজনের মৃত্যু হল।

মৃত ৬৫ বছর বয়সী চমকফুল জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার গাজিরপাড়া এলাকার বাসিন্দা।

হাসপাতালের সহকারি পরিচালক বলেন, “ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৭ জুন হাসপাতালের মেডিসিন ১১ নম্বর ওয়ার্ডে ভর্তি হন চমকফুল।

“সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে ২৮ জুন আইসিইউতে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।”

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, গত ২৪ ঘন্টায় হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৭ জন ভর্তি হয়েছেন; চিকিৎসাধীন রয়েছেন ১৩ জন। তাদের মধ্যে পুরুষ ৯ জন, নারী ৩ জন, শিশু ১ জন।

চলতি বছরে হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৩৩ চন চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে মারা গেছে ৫ জন।

আক্রান্তদের বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের অধিকাংশ ঢাকা থেকে আক্রান্ত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন বলে কর্তৃপক্ষ জানিয়েছে।