২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

বানিয়াচং থানার হাজত থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

থানার ওসি মো. দেলোয়ার হোসেন বলেন, “পরনে থাকা গেঞ্জিসহ কাপড় দিয়ে শিলিং ফ্যানের সঙ্গে ফাঁস দেন ওই যুবক।”

বানিয়াচং থানার হাজত থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

হবিগঞ্জের বানিয়াচং থানা।

হবিগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2023, 12:20 PM

Updated : 27 Dec 2023, 12:19 PM

হবিগঞ্জের বানিয়াচং থানার হাজতের ভেতর থেকে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশের দাবি তিনি ‘আত্মহত্যা’ করেছেন।

মঙ্গলবার রাত সাড়ে ৭টার দিকে এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন বানিয়াচং সার্কেলের সহকারী পুলিশ সুপার পলাশ রঞ্জন দে।

মৃত গোলাম রাব্বানী (২৫) বানিয়াচং উপজেলা সদরের নন্দিপাড়া মহল্লার মিহির উদ্দিনের ছেলে।

সহকারী পুলিশ সুপার পলাশ রঞ্জন দে বলেন, মঙ্গলবার বিকালে বড় বাজার থেকে গোলাম রাব্বানীকে গ্রেপ্তার করে এনে থানা হাজতে রাখা হয়। রাত সাড়ে ৭টার দিকে হাজতের ভেতরে শিলিং ফ্যানের সঙ্গে তাকে ঝুলতে দেখা যায়।  পরে তাকে উদ্ধার করে বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাজতের ভেতরে থাকা আসামি কীভাবে গলায় ফাঁস দেন জানতে চাইলে থানার ওসি মো. দেলোয়ার হোসেন বলেন, “পরনে থাকা গেঞ্জিসহ কাপড় দিয়ে শিলিং ফ্যানের সঙ্গে ফাঁস দেন ওই যুবক।”

গোলাম রাব্বানীর বিরুদ্ধে চুরির অভিযোগে বানিয়াচং থানায় একাধিক মামলা রয়েছে বলেও পুলিশের এ কর্মকর্তা জানিয়েছেন।