১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

মাদারীপুরে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ৯ জন আটক

প্রশাসন অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করতে ব্যর্থ হয় বলে জানায় জাতীয় নদী রক্ষা কমিশন।

মাদারীপুরে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ৯ জন আটক

রোববার মাদারীপুরের শিবচর উপজেলার দত্তপাড়ার বিভিন্ন এলাকায় জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান মনজুর আহমেদ চৌধুরীর নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।

মাদারীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2023, 11:39 PM

Updated : 11 Jun 2023, 11:39 PM

মাদারীপুরের শিবচর উপজেলায় আড়িয়াল খাঁ নদে খননযন্ত্র বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে নয়জনকে আটক করা হয়েছে।

রোববার বিকালে উপজেলার দত্তপাড়ার বিভিন্ন এলাকায় জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান মনজুর আহমেদ চৌধুরীর নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।

জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান বলেন, “দত্তপাড়ায় আড়িয়াল খাঁ নদের উপর রয়েছে একটি রেল সেতু, একটি নতুন ও একটি পুরাতন সড়ক সেতু। এই তিনটি সেতুর আশপাশে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে একটি চক্র।

“এমন একটি ভিডিও হাতে পেয়ে প্রশাসনকে পাঠানো হয় ভ্রাম্যমাণ আদালত পরিচালনার জন্য। তারা এই অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করতে ব্যর্থ হয়। পরে ঢাকা থেকে এসে অভিযান চালায় জাতীয় নদী রক্ষা কমিশন।”

অভিযানকালে শিবচর থানা পুলিশ ও উপজেলা ভূমি অফিসের সহকারী কমিশনার (ভূমি) মো. রিয়াজুল রহমান উপস্থিত ছিলেন।