২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

সিলেট সিটির ফল প্রত্যাখ্যান জাতীয় পার্টির 

এজেন্ট বের করে দেওয়া এবং প্রশাসনের পক্ষপাতের অভিযোগ তুলে নির্বাচন প্রত্যাখ্যান করেন নজরুল ইসলাম বাবুল।

সিলেট সিটির ফল প্রত্যাখ্যান জাতীয় পার্টির 

ভোট দিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন সিলেট সিটি করপোরেশনের জাতীয় পার্টির প্রার্থী নজরুল ইসলাম বাবুল। 

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2023, 12:02 AM

Updated : 22 Jun 2023, 12:02 AM

সিলেট সিটি করপোরেশন নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করেছেন জাতীয় পার্টির মনোনীত মেয়র পদপ্রার্থী নজরুল ইসলাম বাবুল।

বুধবার দিনভর নগরীর ১৯০ কেন্দ্রে ইভিএমে ভোটগ্রহণ শেষে রাতে বেসরকারি ফলাফল প্রকাশ করেন রিটার্নিং কর্মকর্তা ফয়সল কাদের।

বেসরকারি ফলাফলে আনোয়ারুজ্জামান নৌকা প্রতীকে পেয়েছেন ১ লাখ ১৯ হাজার ৯৯১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির প্রার্থী নজরুল ইসলাম বাবুল লাঙ্গল প্রতীকে পেয়েছেন ৫০ হাজার ৮৬২ ভোট।

ফলাফল প্রকাশের পর পরই সিলেট মহানগর জাতীয় পার্টির সদস্যসচিব আব্দুস শহীদ লস্কর বশির স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে তা প্রত্যাখ্যানের তথ্য জানানো হয়।

নির্বাচনে বিভিন্ন কেন্দ্র থেকে নিজের এজেন্ট বের করে দেওয়া ও প্রশাসনের এক তরফা পক্ষপাতের অভিযোগ তুলে নির্বাচন প্রত্যাখ্যান করেছেন নজরুল ইসলাম বাবুল। তার দাবি, সবই কমিশনের সাজানো নাটক।                     

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় পার্টি শিগগিরই এ বিষয়ে আইনি পদক্ষেপ নেবে।