০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩

সিলেটে হামের লক্ষণ নিয়ে প্রাণ গেল আরও ২ শিশুর

মৃত দুই শিশুর মধ্যে একজনের বয়স সাত মাস এবং অন্যজনের বয়স ১৫ মাস।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2026, 12:25 PM

Updated : 11 Sep 2026, 03:49 PM

সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাম বা হামের উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২৭ জনে।

রোববার সকাল থেকে সোমবার সকালের মধ্যে সিলেটের দুটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয় বলে জানিয়েছেন সিলেট স্বাস্থ্য বিভাগের সহকারী পরিচালক মোহাম্মদ নূরে আলম শামীম।

মৃত সাত মাস বয়সি তাসপিয়া সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাসিন্দা রফিকুলের ছেলে। সে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ছিল।

অপর ১৫ মাস বয়সি হামিদুল সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার নুর উদ্দিনের ছেলে। সে সিলেট শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতালে চিকিৎসাধীন ছিল। 

হাম পরিস্থিতি নিয়ে সিলেট স্বাস্থ্য বিভাগের প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার সকাল পর্যন্ত বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ৩০৯ রোগী চিকিৎসাধীন রয়েছেন। আগের ২৪ ঘণ্টায় হাম সন্দেহে আরও ১৩২ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

প্রতিবেদনে বলা হয়, সিলেটে এখন পর্যন্ত প্রাণ হারানোদের মধ্যে ছয়জনের ল্যাবরেটরি পরীক্ষায় হাম শনাক্ত হয়েছিল। বাকি ১২১ জনের মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে।

এ ছাড়া চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ল্যাবরেটরি পরীক্ষায় সিলেট বিভাগের ৮৫২ জনের শরীরে হামের সংক্রমণ পাওয়ার কথা স্বাস্থ্য বিভাগের প্রতিবেদনে বলা হয়েছে।