১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

নরসিংদীতে রেললাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় ছাত্রী নিহত

এসআই জহিরুল বলেন, দুপুরে প্রাইভেট পড়া শেষে রেললাইন সংলগ্ন বাসায় ফিরছিলেন ওই ছাত্রী।

নরসিংদীতে রেললাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় ছাত্রী নিহত
নরসিংদী রেলওয়ে স্টেশন।

নরসিংদী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Apr 2025, 04:35 PM

Updated : 10 Sep 2026, 12:39 PM

নরসিংদীতে রেললাইন পারাপারের সময় ট্রেনের ধাক্কায় দশম শ্রেণির এক ছাত্রী নিহত হয়েছেন।

রোববার বেলা সাড়ে ১২টার দিকে নরসিংদী পৌর এলাকার বিলাসদীতে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই মো. জহিরুল ইসলাম। 

নিহত সুমাইয়া আক্তার (১৬) শহরের ব্রাহ্মন্দী বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। তিনি নরসিংদী পৌর এলাকার বিলাসদী মহল্লার বাসিন্দা প্রবাসী খোকন আহমেদের মেয়ে। 

এসআই জহিরুল বলেন, দুপুরে প্রাইভেটপড়া শেষে রেললাইন সংলগ্ন বাসায় ফিরছিল ওই ছাত্রী। এ সময় রেললাইন পার হতে গেলে ঢাকা থেকে ভৈরবগামী তিতাস কমিউটার ট্রেনের ধাক্কায় পড়ে যান তিনি। 

“এতে মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে রেলওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ফাঁড়িতে নেয়।”

পরিবারের আবেদনের প্রেক্ষিতে বিনাময়নাতদন্তে মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলেও জানিয়েছেন রেল পুলিশের এ কর্মকর্তা।