বরিশালে দোকানের পাশ থেকে ককটেল উদ্ধার
বাবুগঞ্জ উপজেলার পোস্ট অফিস বাজার এলাকা থেকে অবিস্ফোরিত ককটেলটি উদ্ধার করেছে পুলিশ।
বরিশালের বাবুগঞ্জ উপজেলায় একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে পুলিশ।
শনিবার রাত ৮টার দিকে উপজেলার পোস্ট অফিস বাজার এলাকার একটি দোকানের পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় ককটেলটি দেখতে পান স্থানীয়রা।
বরিশাল মহানগর পুলিশের বিমানবন্দর থানার ওসি রফিকুল ইসলাম জানান, পোস্ট অফিস বাজারের দুলাল মোল্লার দোকানের পাশে লাল রঙের স্কচটেপ দিয়ে মোড়ানো ককটেলটি দেখতে পেয়ে স্থানীয় বাসিন্দারা পুলিশে খবর দেন।
বিমানবন্দর থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অবিস্ফোরিত ককটেলটি উদ্ধার করে বলে জানান ওসি।
