কুড়িগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
মেইন সুইচ বন্ধ না করেই একটি বাল্বের হোল্ডারে সংযোগ দিতে গিয়ে বিদ্যুতের সংস্পর্শে গুরুতর আহত হন তিনি।
কুড়িগ্রাম জেলার উলিপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সকালে ধরণীবাড়ী ইউনিয়নের কিশামত মালতিবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে বলে উলিপুর থানার ওসি মো. সাঈদ ইবনে সিদ্দিক জানান।
নিহত ২২ বছর বয়সী নাজমুল হাসান ওই এলাকার এলাকায় মোস্তফা ফিজার রহমানে ছেলে।
ধরণীবাড়ী ইউনিয়ন পরিষদের সদস্য হাবিবুর রহমান লাভলু বলেন, নাজমুল সকালে বাড়ির পাশে মমিনুল ইসলামের বাড়িতে বৈদ্যুতিক লাইনের কাজ করতে যান। এ সময় মেইন সুইচ বন্ধ না করেই একটি বাল্বের হোল্ডারে সংযোগ দিতে যান তিনি।
“এ সময় অসাবধানতাবশত তিনি বিদ্যুতের সংস্পর্শে এসে গুরুতর আহত হন। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে উলিপুর হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।”
ওসি মো. সাঈদ ইবনে সিদ্দিক বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
