১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

ইন্টারনেটের মূল্যবৃদ্ধির আশঙ্কায় কুড়িগ্রামে মানববন্ধন

মানববন্ধন শেষে কুড়িগ্রাম জেলা প্রশাসক বরাবর বিভিন্ন দাবি সম্বলিত স্মারকলিপিও প্রদান করেন ইন্টারনেট ব্যবসায়ীরা।

কুড়িগ্রাম প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2025, 02:56 PM

Updated : 26 Aug 2026, 02:36 PM

‘টেলিযোগাযোগ নেটওয়ার্ক এবং লাইসেন্সিং নীতি-২০২৫’ এর গাইডলাইনের (খসড়া) কারণে ইন্টারনেটের মূল্যবৃদ্ধির আশঙ্কায় কুড়িগ্রামে প্রতিবাদী মানববন্ধন করেছেন ইন্টারনেট ব্যবসায়ীরা। 

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় জেলা প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচির আয়োজন করে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি) এবং কুড়িগ্রাম জেলারা আইএসপি অপারেটররা।

মানববন্ধনে ‘কুড়িগ্রাম অনলাইনে’র সিটিও মো. জাকির হোসেন অভিযোগ করেন, “প্রস্তাবিত নীতিতে স্থানীয় অপারেটরদের স্বার্থরক্ষা, ব্যবসা টিকিয়ে রাখা এবং গ্রাহকবান্ধব সেবা নিশ্চিত করার বিষয়টি যথাযথভাবে প্রতিফলিত হয়নি। 

তিনি বলেন, “প্রস্তাবিত গাইডলাইন কার্যকর হলে স্থানীয় আইএসপি উদ্যোক্তারা ক্ষতিগ্রস্ত হবেন এবং গ্রাহক পর্যায়ে ইন্টারনেট সেবার মূল্য অযৌক্তিকভাবে বৃদ্ধি পাবে। “

মানববন্ধনে আরও বক্তৃতা করেন, কুড়িগ্রাম আইএসপির মিলন সরকার, কার্নিভাল ইন্টারনেটের ইনচার্জ সুকুমার রায়, লিঙ্ক থ্রির কর্মকর্তা রানা।

তারা দেশীয় উদ্যোক্তা-বিনিয়োগকারীদের সুরক্ষাহীনতার প্রতিবাদ জানিয়ে  সরকারকে নীতিমালা পুনর্বিবেচনা করে উদ্যোক্তা-বান্ধব এবং গ্রাহকসুবিধা রক্ষাকারী নীতি প্রণয়নের আহ্বান জানান। 

মানববন্ধন শেষে কুড়িগ্রাম জেলা প্রশাসক বরাবর বিভিন্ন দাবি সম্বলিত স্মারকলিপিও প্রদান করেন তারা।