২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

চুয়াডাঙ্গায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ভ্যান চালকের মৃত্যু

শাহজাহান তার ভ্যান নিয়ে আলমডাঙ্গা থেকে বাড়ি ফিরেছিলেন।

চুয়াডাঙ্গায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ভ্যান চালকের মৃত্যু

আলমডাঙ্গা উপজেলার কালিদাসপুর ইউনিয়নের জে এস মাধ্যমিক বিদ্যালয়ের কাছে এ ঘটনা ঘটে।

চুয়াডাঙ্গা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2024, 10:44 PM

Updated : 17 Feb 2024, 04:24 PM

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক ভ্যান চালক প্রাণ হারিয়েছেন।

শুক্রবার দুপুরে উপজেলার কালিদাসপুর ইউনিয়নের জে এস মাধ্যমিক বিদ্যালয়ের কাছে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন আলমডাঙ্গা থানার ওসি বিপ্লব কুমার নাথ।

নিহত শাহজাহান আলী (৬০) কুষ্টিয়ার মিরপুর থানার আমবাড়িয়া গ্রামের বিশ্বাস পাড়ার প্রয়াত আওলাদ আলীর ছেলে।

আলমডাঙ্গা থানার এসআই লিটন কুমার মণ্ডল জানান, শাহজাহান তার ভ্যান নিয়ে আলমডাঙ্গা থেকে বাড়ি ফিরেছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা চাল বোঝাই একটি ট্রাকের সঙ্গে ভ্যানটির সংঘর্ষ হয়। এতে সড়কে ছিটকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান শাহজাহান।

খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ।

ওসি বিপ্লব কুমার বলেন, অভিযোগ না থাকলে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

[প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছিল ২২ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক]