Published : 29 Jun 2026, 05:40 PM
ঝিনাইদহ সদর উপজেলায় পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে বাইক আরোহী স্কুলছাত্র নিহত হয়েছে।
ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কে উপজেলার ভাটই বাজার এলাকায় সোমবার বেলা সাড়ে ১১টায় এ দুর্ঘটনা ঘটে বলে ঝিনাইদহ হাইওয়ে থানার ওসি জাহানুর আলী জানান।
নিহত তীর্থ বিশ্বাস (১৭) ভাটই গ্রামের রতন বিশ্বাসের ছেলে।
স্বজনদের বরাতে পুলিশ জানায়, তীর্থ বাড়ি থেকে মোটরসাইকেলে ঝিনাইদহ শহরের যাচ্ছিল। ভাটই হাইস্কুলের সামনে পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ সে গুরুতর আহত হয়।
তীর্থকে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঝিনাইদহ হাইওয়ে থানার ওসি জাহানুর আলী বলেন, পুলিশ পিকআপটি জব্দ করেছে। তবে চালক পালিয়ে গেছে।