১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

গোপালগঞ্জে ট্রাকের সঙ্গে সংঘর্ষে পিকআপ চালকের সহকারী নিহত

ঢাকা থেকে মালবাহী একটি ট্রাক গোপালগঞ্জের দিকে যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2026, 04:56 PM

Updated : 11 Sep 2026, 03:22 PM

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে পিকআপ চালকের এক সহকারী নিহত হয়েছেন। 

মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে উপজেলার সেবা গ্রিনলাইন ফিলিং স্টেশন সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান মুকসুদপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন। 

নিহত মাসুদ রানা (৩৫) ফরিদপুরের নগরকান্দা গ্রামের আব্দুস সাত্তারের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে মালবাহী একটি ট্রাক গোপালগঞ্জের দিকে যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাক ও পিকআপ সড়কের উপর উল্টে যায়। পিকআপের ভেতরে আটকা পড়েন চালকের এক সহকারী। 

পরে স্থানীয় লোকজনের সহায়তায় ফায়ার সার্ভিস পিকআপের ভেতর আটকে পড়াকে উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

ভাঙ্গা হাইওয়ে থানার এসআই সোহেল বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে যানবাহন দুটি উদ্ধার করে জব্দ করা হয়। পরে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।