২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬ আশ্বিন ১৪৩৩

নড়াইলে পরিত্যক্ত ঘরে ককটেল বিস্ফোরণ

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিস্ফোরণের আলামত সংগ্রহ করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 21 Sep 2026, 09:42 PM

Updated : 21 Sep 2026, 09:42 PM

নড়াইলের কালিয়া পৌরসভার একটি পরিত্যক্ত ঘরে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

সোমবার বিকাল পৌনে ৪টার দিকে পৌরসভার সিতারামপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান কালিয়া থানার ওসি ইদ্রিস আলী।

পুলিশ জানায়, গ্রামের বাসিন্দা সবুরোন নেসার পরিত্যক্ত বাড়িতে পুরোনো জিনিসপত্র রাখা ছিল। সেখানে অজ্ঞাত ব্যক্তিরা একটি ককটেল রেখে যায় বলে ধারণা করা হচ্ছে। পরে বিকট শব্দে সেটি বিস্ফোরিত হলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এতে কেউ আহত হয়নি।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিস্ফোরণের আলামত সংগ্রহ করে।

ওসি ইদ্রিস আলী বলেন, বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।