১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

জাহাঙ্গীরনগরে শিবিরের ১৭ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি

গত ৩ জানুয়ারি এক বছরের জন্য দুই সদস্যের আংশিক কমিটি হয়।

জাহাঙ্গীরনগরে শিবিরের ১৭ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি
(বাঁ থেকে) মুহিবুর রহমান মুহিব ও মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2025, 07:12 PM

Updated : 10 Sep 2026, 12:31 PM

ছাত্রশিবির জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার আংশিক কমিটি গঠনের ২১ দিন পর ১৭ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।

শুক্রবার বিকালে বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি বাংলা বিভাগের ২০১৭-১৮ শিক্ষা বর্ষের ছাত্র মুহিবুর রহমান মুহিব স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে ২০২৫ সেশনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

এতে একই সেশনের দর্শন বিভাগের শিক্ষার্থী মোস্তাফিজুর রহমানকে সাধারণ সম্পাদক, ইংরেজি বিভাগের শিক্ষার্থী মাজহারুল ইসলামকে অফিস ও প্রচার সম্পাদক ও একই বিভাগের রাকিবুল হাসানকে অর্থ সম্পাদক করা হয়। 

স্কিল ও ডেভেলপমেন্ট সম্পাদক হিসেবে রয়েছেন আব্দুল্লাহ আল মামুন, দাওয়াহ সম্পাদক মশিউর রহমান, মানবসম্পদ উন্নয়ন সম্পাদক রাকিবুল ইসলাম, ছাত্রকল্যাণ সম্পাদক তৌহিদ হাসান ও বিজ্ঞান সম্পাদক করা হয় তৌফিক হোসাইনকে।

এছাড়া অন্য পর্ষদে রয়েছেন- আন্তর্জাতিক সম্পাদক মাহদী হাসান জিহাদ, গবেষণা সম্পাদক আরিফুল ইসলাম, প্লানিং অ্যান্ড ডেভেলপমেন্ট সম্পাদক শাফায়েত মীর, পরিবেশ ও সমাজসেবা সম্পাদক তরিকুল ইসলাম, ছাত্র অধিকার সম্পাদক রাকিব হোসেন, সাহিত্য, প্রকাশনা ও ক্রীড়া সম্পাদক মাহাদী হাসান, মানবাধিকার সম্পাদক রায়হান উদ্দীন ও তথ্য প্রযুক্তি সম্পাদক আলী আহম্মদ।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিবিরের কমিটি প্রকাশ্যে

শাখা শিবিরের নতুন সভাপতি মুহিবুর রহমান মুহিব বলেন, “আমরা ২০২৫ সেশনের সেক্রেটারিয়েট সেটআপ সম্পন্ন করতে পেরেছি। আমি মনে করি, নতুন দায়িত্বশীলরা সম্মিলিত প্রচেষ্টায় ক্যাম্পাসকে শিক্ষা, গবেষণা ও নৈতিকতার আধার হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করতে পারবে। এ কাজে ক্যাম্পাসের সকল অংশীজনের সাহায্য ও সহযোগিতা কামনা করি।”

মুহিবুর রহমান মুহিবকে সভাপতি ও মোস্তাফিজুর রহমানকে সাধারণ সম্পাদক করে গত ৩ জানুয়ারি আংশিক কমিটি হয়। এর ২১ দিন পর পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় শাখা শিবির।