১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

নওগাঁয় ব্যানার-ফেস্টুন অপসারণ করছেন জামায়াত প্রার্থী

নির্বাচনে সব প্রার্থী সমান অধিকার পাবেন বলে আশা দাঁড়ি পাল্লার এ প্রার্থীর।

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2025, 05:09 PM

Updated : 26 Aug 2026, 05:18 PM

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন নওগাঁ-৫ আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আ স ম সায়েম তার নির্বাচনি এলাকায় লাগানো ব্যানার ও ফেস্টুন সরিয়ে নিচ্ছেন।

নির্বাচন কমিশনের নির্দেশ অনুসারে শুক্রবার বেলা ১২টার দিকে জেলা শহরের দয়ালের মোড়সহ বিভিন্ন পয়েন্ট থেকে নিজের পোস্টার অপসারণ শুরু করেছেন দাঁড়ি পাল্লার এ প্রার্থী।

তফসিলকে স্বাগত জানিয়ে আ স ম সায়েম বলেন, আইনের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা রেখে রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করে জামায়াতে ইসলামী। সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের কমিশনের নির্দেশনা ও আচরণবিধি মেনে আগামী ২৪ ঘণ্টার মধ্যে নির্বাচনি প্রচারণামূলক ব্যানার ও ফেস্টুন সরিয়ে ফেলা হবে।

নির্বাচনে সব প্রার্থী সমান অধিকার পাবেন বলেও আশা করেন জামায়াত মনোনীত এ প্রার্থী।