১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সাতক্ষীরায় ঘর থেকে কৃষি কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার

বিকালে সুশান্ত তার মাকে বাজার করতে পাঠায়। রাতে তার মা বাসায় ফিরে দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান।

সাতক্ষীরায় ঘর থেকে কৃষি কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার

সুশান্ত বিশ্বাস।

সাতক্ষীরা প্রতিনিধি

Published : 20 Aug 2023, 03:05 PM

Updated : 20 Aug 2023, 03:05 PM

চাকরির বয়স দুই মাস না পেরোতেই সাতক্ষীরার কলারোয়ার কৃষি উপসহকারী কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার রাতে কলারোয়ার কলাগাছি মোড় এলাকায় ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয় বলে কলারোয়া থানার এসআই শাখাওয়াত হোসেন।

মৃত সুশান্ত বিশ্বাস (২৫) খুলনার ডুমুরিয়া উপজেলার জিয়েনতলা গ্রামের স্বদেশ বিশ্বাসের ছেলে।

তিনি দুই মাস পূর্বে কলারোয়ার কেঁড়াগাছি ইউনিয়নে কৃষি উপসহকারী কর্মকর্তা হিসাবে যোগদান করেন। সুশান্ত তার মাকে নিয়ে ভাড়া বাসায় থাকতেন।

এসআই শাখাওয়াত জানান, বিকালে সুশান্ত তার মাকে কিছু টাকা দিয়ে বাজার করতে পাঠায়। বাজার শেষে রাতে বাসায় এলে ঘরের দরজা ভিতর থেকে বন্ধ দেখতে পান তার মা।

“অনেক ডাকাডাকি করলেও সুকান্ত না খোলায় প্রতিবেশীরা দরজা ভেঙে ঘরে প্রবেশ করে। তারা ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় সুশান্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।”

সুশান্তের মা কাজল রানী বিশ্বাস জানান, তার ছেলে সবসময় বিষণ্নতায় ভুগত এবং চাকরি করতে তার ভালো লাগছে না বলে হতাশাগ্রস্ত ছিল।

কলারোয়া থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, এ ব্যাপারে রোববার একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।”