Published : 23 Jun 2026, 11:48 AM
জামালপুরের ইসলামপুরে পুকুরে ভাসতে থাকা একটি ব্যাগ থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
চরপুটিমারী ইউনিয়নের বেনুয়ারচর-ডেফলা সড়কের চতলাপাড়া গ্রামের আলমাছ আলীর পুকুর থেকে বুধবার রাত ১০টার দিকে লাশটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান।
নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ। তবে তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় জানা যায়নি।
স্থানীয়দের বরাতে ওসি মিজানুর বলেন, “স্থানীয় আলমাছ আলী তার পুকুরের মাছ দেখতে গিয়ে পানিতে ভাসতে থাকা একটি ব্যাগ থেকে দুর্গন্ধ পান।
“পরে বিষয়টি তিনি স্থানীয়দের জানালে তারা থানায় খবর দেন। পরে পুলিশ গিয়ে ব্যাগ থেকে মরদেহ উদ্ধার করে।”
মৃত ব্যক্তির পরিচয় সনাক্ত করার চেষ্টা চলছে বলে ওসি মিজানুর রহমান জানিয়েছেন।