১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

শেরপুরে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি ৪৬

“গত ৩০ মার্চ থেকে ৫ জুন পর্যন্ত জেলায় হামের উপসর্গ নিয়ে মোট ২০১ জন রোগী চিকিৎসা নিয়েছেন।”

শেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2026, 03:31 PM

Updated : 19 Sep 2026, 02:26 PM

সীমান্তবর্তী জেলা শেরপুরে সন্দেহভাজন হামের উপসর্গে আক্রান্ত রোগীর সংখ্যা ক্রমেই বাড়ছে। 

শুক্রবার সকালে সিভিল সার্জন ডা. মুহাম্মদ শাহিন জানান, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৮ জন রোগী হামের উপসর্গ নিয়ে জেলা সদর হাসপাতালে হয়েছেন। 

এ নিয়ে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪৬ জনে। 

তিনি বলেন, “গত ৩০ মার্চ থেকে ৫ জুন পর্যন্ত জেলায় হামের উপসর্গ নিয়ে মোট ২০১ জন রোগী চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে ১২৩ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে এবং ১১০টি নমুনা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। 

“এখন পর্যন্ত ১৪ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে এবং একজন শিশু মারা গেছে।”

সিভিল সার্জন বলেন, “কারও মধ্যে হামের উপসর্গ দেখা দিলে তাকে আলাদা রাখতে হবে। 

“পাশাপাশি মাস্ক ব্যবহার, নিয়মিত হাত ধোয়া ও হ্যান্ড স্যানিটাইজার ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।”