১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

মেঘে ঢাকা চিম্বুক

হেমন্তের শেষে বৃষ্টি ডেকে আনছে শীতকে। ঘূর্ণিঝড় ‘মিগযাউম’ এর প্রভাবে কয়েকদিন ধরে বান্দরবানে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ছিল। দিনভর কালো মেঘে ঢাকা থাকে আকাশ। হালকা বৃষ্টির পর পাহাড় চূড়ায় জমে যায় মেঘ। এভাবেই দিন-দুপুরে কালো মেঘে ঢেকেছে গোটা চিম্বুক পাহাড়। বান্দরবান শহর থেকে রুমা ও থানচি সড়কে গেলে ১২ কিলোমিটার পরেই শুরু হয় চিম্বুক পাহাড়। এই চিম্বুক পাহাড়ে একমাত্র ম্রো জনগোষ্ঠী বসবাস করেন।

উসিথোয়াই মারমা

বান্দরবান প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2023, 04:57 PM

Updated : 10 Dec 2023, 04:58 PM

Image

চিম্বুক পাহাড়ে ওয়াই জাংকশন এলাকায় পাহাড় চূড়ায় একটা ছোট্ট মাঠে ফুটবল খেলায় মেতে উঠেছে ম্রো শিশুরা।

Image

ঘূর্ণিঝড় ‘মিগযাউম’ এর প্রভাবে কয়েকদিন গুঁড়ি গুঁড়ি বৃষ্টির কারণে পাহাড়ে সাদা-কালো মেঘ জমেছে।

Image

চিম্বুক পাহাড়ের চূঁড়া থেকে যত দূর চোখ যায় শুধু মেঘ উড়ে যেতে দেখা যায়।

Image

চিম্বুক পাহাড়ের চূঁড়া থেকে যত দূর চোখ যায় শুধু মেঘ উড়ে যেতে দেখা যায়।

Image

হালকা বৃষ্টির পর চিম্বুক পাহাড় চূড়ায় জমে থাকতে দেখা যায় সাদা-কালো ঘন মেঘ।