১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

নেত্রকোণায় অস্বচ্ছল পরিবারের মাঝে বিজিবির খাদ্যসামগ্রী বিতরণ

বিভিন্ন খাদ্যসামগ্রী দেড়শ পরিবারের মাঝে বিতরণ করা হয়।

নেত্রকোণায় অস্বচ্ছল পরিবারের মাঝে বিজিবির খাদ্যসামগ্রী বিতরণ

নেত্রকোণায় অস্বচ্ছল পরিবারের সদস্যদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করছে বিজিবি। 

নেত্রকোণা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2024, 12:09 AM

Updated : 08 Apr 2024, 12:09 AM

নেত্রকোণায় অস্বচ্ছল পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে বিজিবি।

রোববার বিকালে শহরের পারলা এলাকার মদিনাতুল উলুম মাদ্রাসা প্রাঙ্গণে বিজিবি-৩১ নেত্রকোণা ব্যাটালিয়নের উদ্যোগে ইফতার, সেহরিসহ বিভিন্ন খাদ্যসামগ্রী দেড়শ পরিবারের মাঝে বিতরণ করা হয়।

বিজিবি-৩১ এর পরিচালক ও অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুর রহমান এসব সামগ্রী পরিবারের সদস্যদের হাতে তুলে দেন। এ সময় ব্যাটালিয়নের সহকারী পরিচালক ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার মো. আউয়াল হোসেন উপস্থিত ছিলেন।

আউয়াল হোসেন সাংবাদিকদের বলেন, প্রত্যেক পরিবারকে ইফতার, রাতের খাবার ছাড়াও পাঁচ কেজি চাল, এক কেজি চিনি, এক লিটার সয়াবিন তেল, এক কেজি মশুর ডাল ও দুই কেজি করে আলু দেওয়া হয়েছে।